মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

আবারো জামিন আবেদন নামঞ্জুর

  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৩২১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  খুলনা : খুলনায় সোনালী ব্যাংকের ১২৬ কোটি টাকা আত্মসাতের মামলার অন্যতম আসামি গোডাউন কিপার মো. কামরুজ্জামানের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত।

রবিবার মহানগর সিনিয়র বিশেষ আদালতে (ভার্চুয়াল কোর্ট) জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক মো. শহিদুল ইসলাম তার জামিন নামঞ্জুর করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান এ তথ্য জানিয়েছেন। এর আগে ২৮ জানুয়ারি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।

সেই থেকে মো. কামরুজ্জামান কারাগারে রয়েছেন।
এর মধ্যে গত ১৯ মে করোনা পরিস্থিতির কারণে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করেন। 

মামলার প্রধান আসামি মেসার্স সোনালী জুট মিলস লিমিটেডের চেয়ারম্যান এসএম এমদাদুল হোসেন পলাতক রয়েছেন।

তবে মামলার আসামী অভিযুক্ত ব্যাংক কর্মকর্তারা কারাগারে রয়েছেন। 

জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে তিন দফায় ব্যাংক থেকে ৮৫ কোটি ৮০ লাখ ৬৯ হাজার ১৭৪ টাকা ঋণ নিয়ে কোনো মালামাল না কিনে টাকা আত্মসাৎ করেন।

এতে সরকারের সুদ-আসলে মোট ১২৬ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ২৮২ টাকার আর্থিক ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনায় ২০১৭ সালে খানজাহান আলী থানায় মামলা দায়ের করে দুদক।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com