শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে অগ্রণী ও ইসলামী ব্যাংক লকডাউন ঘোষণা

  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৩৬৫ দেখা হয়েছে
ফটো সংগৃহীত।

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম: কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর করোনা শনাক্ত হওয়ায় কুড়িগ্রামে অগ্রণী ব্যাংক এবং ইসলামী ব্যাংক লকডাউন ঘোষণা করা হয়েছে।

রবিবার সকাল থেকে (১২ জুলাই) ব্যাংক দুটি লকডাউন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি মো. ময়নুল ইসলাম।

ময়নুল ইসলাম জানান, ইসলামী ব্যাংকের কুড়িগ্রাম শাখার সাত কর্মকর্তা-কর্মচারীর করোনা শনাক্ত হয়েছে। আরও পাঁচ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়ার অপেক্ষায় রয়েছে।

ফলে ব্যাংকের গ্রাহকদের ঝুঁকি এড়াতে ব্যাংকটি লকডাউন ঘোষণা করা হয়েছে।

এছাড়াও অগ্রণী ব্যাংক, কুড়িগ্রাম শাখার পাঁচ জন কর্মকর্তা-কর্মচারীর করোনা শনাক্ত হওয়ায় ব্যাংকটি লকডাউন করা হয়েছে। এই ব্যাংকের আরও কয়েকজন কর্মকর্তার উপসর্গ দেখা দিয়েছে।

তবে তাদের নমুনা পরীক্ষার ফল এখনও পাওয়া যায়নি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যাংক দুটির ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিকবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, ব্যাংক দুটির একাধিক কর্মকর্তা করোনায় আক্রান্ত হলেও সেখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না।

 স্বাস্থ্যবিধির নির্দেশিকা অনুযায়ী শাখা পরিচালনা নিশ্চিত করলে এবং তাদের বাকি সদস্যদের নমুনা পরীক্ষার ফল পর্যালোচনা করে পরবর্তীতে ব্যাংকের কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com