বাংলা হেডলাইনস: দেশে আজ রোববার অর্থাৎ গত ২৪ ঘণ্টায় মরণঘাতী করোনা শনাক্ত হয়েছে ২, ৪৫৯ জন যা গতকালের চেয়ে কম। আজ করোনা শনাক্তের হার ২৩.১৪ শতাংশ ।
আর গতকাল শনিবার করোনা শনাক্ত হয়েছে ২৭০৯ জন। গতকাল শনাক্তের হার ছিল ২৪.৮০ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৩৭ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে মোট ২,৬১৮ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৫৪৬ জন। এপর্যন্ত সুস্থ হয়েছে মোট এক লাখ ১১ হাজার ৬৪২ জন। শনাক্ত বিবেচনায় করোনা থেকে সুস্থতার হার ৫৪. ৫৯ শতাংশ।
আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি জানান যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী ৮ জন।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৪৫৯ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট দুই লক্ষ ৪ হাজার ৫২৫ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩.১৪ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৬২৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ২৮ হাজার ২৯৯ টি।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান বয়স বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের তিনজন, ৫১ থেকে ৬০ বছরের ছয় জন, ৬১ থেকে ৭০ বছরের বিশ জন, ৭১ থেকে ৮০ বছরের চার জন, ৮১ থেকে ৯০ বছরের একজন এবং ৮১ থেকে ৯০ বছরের একজন মৃত্যুবরণ করেছে।
ডা. নাসিমা সুলতানা জানান বিভাগ ভিত্তিক বিভাজনে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রামে ৮ জন, খুলনায় ৭ জন, রাজশাহীতে ৩ জন, সিলেটে ২ জন, রংপুরে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে।