বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য ও ‘মন্ডল গ্রুপের’ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মমিন মন্ডল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে এমপি আব্দুল মমিন মন্ডল নিজেই তার করোনা পজিটিভ রিপোর্টের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বর্তমানে ঢাকার এভার কেয়ার হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।
আব্দুল মমিনের ব্যক্তিগত সহকারী তাজ উদ্দিন জানান, কয়েকদিন ধরে আব্দুল মমিন অসুস্থ বোধ করায় তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে সাবেক সংসদ সদস্য ‘মন্ডল গ্রুপের’ চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল তার ছেলের সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।