শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

নওগাঁয় করোনায় আরও ১ জনের মৃত্যু।। নতুন আক্রান্ত ৬০

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ২২৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬০ জন। 

আজ মঙ্গলবার এতথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস।
এই  নিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ জনে।

নওগাঁ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী শংকর রঞ্জন সাহা গত রোববার করোনা উপসর্গ মারা যান।

সোমবার রাতে রিপোর্টে তাঁর শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় নওগাঁয় ১০ স্বাস্থ্যকর্মীসহ মোট ৬০ ব্যাক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর মোর্শেদ জানিয়েছেন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২১ জন, মহাদেবপুর উপজেলায় ৩ জন, মান্দা উপজেলায় ২ জন, বদলগাছি উপজেলায় ৪ জন, পত্নীতলা উপজেলায় ২ জন, নিয়ামতপুর উপজেলায় ৯ জন, সাপাহার উপজেলায় ১০ জন এবং পোরশা উপজেলায় ৯ জন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৩৯ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com