শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইল শহরে অভিযোগ তুলে নিতে বাদীর পরিবারকে হুমকি

  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৩২৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজ পাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি পরিবারের উপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেছে প্রতিপক্ষরা।

এ নিয়ে হামলার শিকার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে প্রতিপক্ষরা আরো ক্ষিপ্ত হয়ে যায়। অভিযোগ তুলে নিতে বাদীর পরিবারকে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে।

অভিযোগ থেকে জানা যায়, টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজপাড়া এলাকায় বাড়ি বিমল চৌহানের। গত ১৯ জুলাই প্রবল বৃষ্টির সময় বিমল চৌহানের বাড়ির মাটি সরে যায়। পরে তারা সেখানে বস্তা ফেলে বাধ দিতে গেলেই বাধে বিপত্তি।

পরেরদিন প্রতিবেশী  কানাই লাল চৌহান, তার স্ত্রী সন্ধ্যা চৌহান, তিন মেয়ে পুষ্প চৌহান, চায়না চৌহান ও মুক্তা চৌহান জোর করে তাদের বাড়িতে প্রবেশ করে এবং তার স্ত্রী কাজুলী ও মেয়ে প্রিয়াকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে।

তাদের কথায় বাধা দিতে গেলে বিবাদীরা আরো ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়ে মারপিট শুরু করে। এক পর্যায় তারা ধারালো অস্ত্র দিয়ে কাজুলীর মাথায় কোপ দিলে তিনি হাত দিয়ে বাধা দেন। এতে তার বাম হাতের বৃদ্ধাঙ্গুলী কেটে পড়ে যায়।

তারা প্রিয়াকেও গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এ সময় তার ছেলে এগিয়ে আসলে তাকেও আক্রমণ করা হয়।

একই সঙ্গে তারা কাজুলীর কানের একজোড়া দুল, প্রিয়ার গলার চেইন ও পায়ের নূপুর ছিনিয়ে নেয়।

তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। প্রতিবেশীরা কাজুলী ও প্রিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বিমল চৌহান বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় অভিযোগ দায়ের করেন।

আসামীরা অভিযোগ তুলে নেয়ার জন্য নানাভাবে বাদির পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন বিমল চৌহান ও তার মেয়ে প্রিয়া চৌহান। কোন আসামী গ্রেপ্তার না হওয়া এবং তারা প্রভাবশালী হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে বাদীর পরিবারের লোকজন।

ঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষীদের বিচার দাবি করেছে বাদীর পরিবার।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com