শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

করোনা’র ঔষধ Favipiravir এর কার্যকরিতা নির্নয়ে গবেষণা শুরু খুলনায়

  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৩৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা :  খুলনায় শুরু হয়েছে করোনার ঔষধ Favipiravir কার্যকরিতা নির্নয়ে বৈজ্ঞানিক গবেষণা ।

খুলনা মেডিকেল কলেজের জুনিয়র মেডিসিন কনসালটেন্ট ডা: শৈলেন্দ্র নাথ বিশ্বাস এর নেতৃত্বে চলবে এই গবেষণা কার্যক্রম।

এই গবেষনা কোইনভেস্টিগেটর হিসেবে আছেন, খুলনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ড: এস কে বল্লভ,  সহযোগী অধ্যাপক ডা: শেখ ফরিদ উদ্দিন আহম্মেদ, খুলনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ডাঃ তাহমিদা খানম, ডা: মাইনুল হক, ডা: রিশন ও ডা: অভিজিৎ। 

এ বিষয়ে গবেষণাদলের প্রধান ডাঃ শৈলেন্দ্র নাথ বিশ্বাস জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের উপর এই বৈজ্ঞানিক পরীক্ষা চলবে।

এটি বুধবার থেকে শুরু হয়ে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে।

মোট ১০০ জন রোগীর উপর এই গবেষণা কার্যক্রমটি চলবে। গবেষণা শেষে এটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হবে।  এটি খুলনা ট্রায়াল নামে পরিচিত হবে। 

তিনি আরো বলেন, Favipiravir জেনেরিক নাম। এটি ঢাকায় ট্রায়াল শেষে এটির ট্রায়াল খুলনায় অনুষ্ঠিত হচ্ছে। এখান থেকে প্রাপ্ত্য তথ্য উপাত্তের ভিত্তিতে এই ঔষধটির কার্যকরিতা নির্ধারণ করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com