শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

বগুড়ায় করোনায় চারজনের মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ২৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বগুড়ায় চারজন মৃত্যুবরণ করেছে।  

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল এবং টিএমএসএস মেডিকেল কলেজ (টিএমসি) ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে।

হাসপাতাল ও দাফনে সংশ্লিষ্ট কোয়ান্টাম ফাউন্ডেশনের সূত্র এর সত্যতা নিশ্চিত করেছে।

বগুড়ার শেরপুর উপজেলার দক্ষিণ শাহপাড়ার মৃত বিভূতি বসু কুন্ডুর স্ত্রী দীপা রানী সাহা (৬৫) করোনা উপসর্গ নিয়ে গত ৬ জুলাই টিএমসি ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি হন। পিসিআর ল্যাবে নমুনা দিলে করোনা শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই রাত ৪টার দিকে মারা যান।

বগুড়া শাজাহানপুর উপজেলার রানীরহাটের জোড়া মন্ডলপাড়ার খুচরা চাল ব্যবসায়ী মনসুর আলী (৬৫) করোনা উপসর্গ নিয়ে গত ১৭ জুলাই বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি হন।  ২৩ জুলাই নমুনা দিলে পজিটিভ শনাক্ত হন। সেখানে শুক্রবার সকাল ৬টার দিকে মারা যান।

বগুড়া শহরের বাদুড়তলার জাহাঙ্গীর আলম (৬৫) ডিপজল পরিবহনের টিকিট মাস্টার ছিলেন। করোনা উপসর্গ দেখা দিলে গত ২৫ জুন টিএমসি ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল ল্যাবে নমুনা দেন। রিপোর্টে করোনা শনাক্ত হয়। শরীরের অবস্থার অবনতি হলে ৩০ জুন বগুড়া শজিমেক হাসপাতাল আইসোলেশনে ভর্তি হন। সেখানে শুক্রবার  মারা গেছেন।

এছাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার জিকিড়ার বাসিন্দা নারায়ণ চন্দ্র (৮০) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।   তিনি করোনা আক্রান্ত হয়ে  বগুড়া শজিমেক হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com