বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ মো: শামসুজ্জোহা (৩৪) ও তার স্ত্রী ডা. সীতারা লাবনী (৩৪) করোনায় আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার নির্বাহী কর্মকর্তা শাহ মো: শামসুজ্জোহা নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে বৃহস্পতিবার নতুন করে শাহজাদপুরে ৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো: শামসুজ্জাহা বলেন, গত ১১ জুলাই তাদের করোনা উপসর্গ দেখা দিলে ১৭ জুলাই তার স্ত্রী ও বাসার অন্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।
গত ২০ জুলাই তার স্ত্রীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। গত ২১ জুলাই তিনি তার নমুনা পরীক্ষার জন্য পাঠান।
২৩ জুলাই বৃহস্পতিবার তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। বর্তমানে তিনি ও তার স্ত্রী নিজ বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
তার স্ত্রী ডা: সীতারা লাবনী ৩০তম বিসিএস ক্যাডার। বর্তমান তিনি প্রাণিসম্পদ বিভাগের সাভার অফিসার্স ট্রেনিং ইনস্টিটিউট এর প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
করোনাকালীন সাধারন ছুটিতে তিনি শাহজাদপুরে সরকারি বাসায় অবস্থান করছিলেন। বর্তমানে তারা ভাল আছেন।
শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউএনও মহোদয় ও তার স্ত্রী করানায় আক্রান্ত। নিজ বাসায় আইসোলেশনে থেকে তারা চিকিৎসা নিচ্ছেন।