শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

করোনার সঙ্গে লড়ছেন নায়িকা পপি

  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৩০২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: ঢাকা চলচ্চিত্রের  নায়িকা সাদিকা পারভিন পপি করোনা ভাইরাসের সঙ্গে লড়ছেন।

গলাব্যথা ও কাশির সঙ্গে কিছুটা শ্বাসকষ্ট আছে তার। শরীরও খুব দুর্বল। তবে জ্বর নেই। এই অবস্থায় তিনি খুলনার পৈত্রিক জমিদার বাড়িতে আইসোলেশনে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন। 

জানা যায়, করোনার লক্ষণ দেখা দিলে গত সপ্তাহে তিনি খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করান।  গত বুধবার ফলাফল আসে তিনি কোভিড-১৯ পজিটিভ।

এরপর থেকে খুলনার শিববাড়ী মোড় সংলগ্ন পৈত্রিক বাসভবন জমিদার বাড়িতে আইসোলেশনে আছেন তিনি।

সাদিকা পারভিন পপি সাংবাদিকদের জানান, বেশ কিছুদিন হলো তার জ্বর ছিল, সঙ্গে কাশি। মাঝে জ্বর কমেও গিয়েছিল।

কিন্তু শরীর ভালো লাগছিল না। একসময় শ্বাসকষ্ট অনুভূত হচ্ছিল। পরে পরিবারের লোকেরা করোনার জন্য নমুনা পরীক্ষা করাতে পরামর্শ দেন। গত বুধবার সেই ফল হাতে পেয়েছেন তিনি।

পপি বলেন, এখন শারিরীক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। জ্বর নেই। গলাব্যথা ও কাশির সঙ্গে কিছুটা শ্বাসকষ্ট আছে। তবে স্বাদ ও ঘ্রাণ এখনো ফিরে পাইনি।

তিনি বলেন, এই ক’দিনে প্রচুর পরিমানের গরম পানির ভাপ নিয়েছেন। আগামী সপ্তাহে তিনি দ্বিতীয়বার করোনা টেস্ট করবেন। 

এখনো হাসপাতালে যাওয়ার প্রয়োজন বোধ করছেন না জানিয়ে পপি বলেন, করোনা মুক্ত হয়ে আবার যেন কাজে ফিরতে পারি এবং সামর্থ অনুযায়ী মানুষের পাশে দাঁড়াতে পারি এজন্য দেশাবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। 

তিনি কীভাবে আক্রান্ত হলেন? এ বিষয়ে পপি বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার পর থেকে বেশ সতর্কতার সঙ্গে চলাফেরা করছিলাম।

তবে কিছুদিন ধরে রাতের বেলা শহরের বিভিন্ন জায়গায় ছিন্নমূল অসহায় মানুষের জন্য খাবার বিতরণ করেছি। এর বাইরে কোথাও বের হইনি।  এভাবেই কোথা থেকে হয়তো আক্রান্ত হয়েছেন বলে জানান। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com