শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

বগুড়ায় করোনায় চারজন ও উপসর্গে তিন জনের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ২২৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া:  বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গে তিনজন মারা গেছেন।

শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার বিকাল পর্যন্ত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল, মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন এবং টিএমএসএস মেডিকেল কলেজ (টিএমসি) ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে তাদের মৃত্যু হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে মৃতদেহ প্রস্তুত ও জানাজা শেষে দাফন এবং হস্তান্তর করেছেন।

হাসপাতাল ও কোয়ান্টাম ফাউন্ডেশন সূত্র জানায়, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পশ্চিম আলোহালি গ্রামের  আফতাব আলী সরদার (৭০) করোনা পজিটিভ হয়ে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই সন্ধ্যায় বাড়ি নেওয়ার পথে তিনি মারা যান।

নাটোরের সিংড়া উপজেলার কলমবাজারের পল্লী চিকিৎসক মোহাম্মদ আলীর (৭৫) করোনা পজিটিভ হয়ে টিএমসি ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে ৫টার দিকে মারা যান।

বগুড়ার শাজাহানপুরের মানিকদীপা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুস সামাদের (৭৫) করোনা উপসর্গ দেখা দেয়।   তিনি করোনা পজিটিভ হন। ২৯ জুন তাকে বগুড়া শজিমেক হাসপাতাল আইসোলেশনে ভর্তি করা হয়। শনিবার বেলা ১১টার দিকে তিনি মারা গেছেন।

এছাড়া বগুড়া শাজাহানপুরের মাদ্রাসাপাড়ার মনসুর আলীর (৬৫) করোনা উপসর্গ দেখা দিলে ১৯ জুলাই বেলা ২.১০ মিনিটে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি হন। নমুনা পরীক্ষায় তিনি করোনা পজিটিভ হন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মারা গেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com