শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে করোনায় মৃত্যু ৫৪ জন

  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ২৮৪ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৫৪ জন।

এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে মোট ২,৯২৮ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৭৯২ জন। শনাক্ত বিবেচনায় করোনা থেকে সুস্থতার হার ৫৪.৪৪ শতাংশ । এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট এক লাখ ২৩ হাজার ৮৮২ জন।

আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।

তিনি জানান ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৪০ জন এবং নারী ১৪ জন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২২৭৫ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট দুই লাখ ২৩ হাজার ৪৫৩ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২.৫৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৭৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ১১ হাজার ৫৫৮ টি।

অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান বয়স বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরের একজন,  ৩১ থেকে ৪০ বছরের তিনজন, ৪১ থেকে ৫০ বছরের আটজন, ৫১ থেকে ৬০ বছরের পনেরো জন, ৬১ থেকে ৭০ বছরের সতেরো জন, ৭১ থেকে ৮০ বছরের সাতজন এবং ৮১ থেকে ৯০ বছরের তিনজন মৃত্যুবরণ করেছে।

ডা. নাসিমা সুলতানা জানান বিভাগভিত্তিক বিভাজনে ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে ১০ জন, খুলনায় ৮ জন,  রাজশাহীতে ৭ জন, সিলেটে ৬ জন,  রংপুরে ৩ জন এবং বরিশালে বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com