শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

করোনায় ঢাকা বিভাগে মৃত্যু সবচেয়ে বেশি; সবচেয়ে কম ময়মনসিংহে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ২৩৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে কোভিড-১৯  এ আক্রান্ত হয়ে এ পর্যন্ত ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ব্যক্তি মৃত্যুবরণ করেছে আর ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম মৃত্যু হয়েছে  ।

এ পর্যন্ত করোনায় ষাটের অধিক বয়সের ব্যক্তি সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছে ১,৩৭৪ জন (৪৫.৮০  শতাংশ)। এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুবরণ করেছে ৩০০০ জন ।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই তথ্য জানান।       

তিনি জানান এ পর্যন্ত বিভাগভিত্তিক মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১,৪৪৪ জন (৪৮.১৩  শতাংশ),  চট্টগ্রাম বিভাগে ৭৩১ জন (২৪.৩৭  শতাংশ), খুলনা ২১২ জন, রাজশাহীতে ১৭৭ জন, সিলেটে ১৪৪ জন,  বরিশালে ১১৫ জন, রংপুরে ১১৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬৪ জন (২.১৩ শতাংশ)।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরও জানান এ পর্যন্ত বয়স বিভাজনে মৃত ব্যক্তির সংখ্যা  শূন্য থেকে ১০ বছরের মধ্যে ১৮ জন (০.৬ ০ শতাংশ)  ১১ থেকে ২০ বছরের ৩০ জন,  ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৮৪ জন,  ৩১ থেকে ৪০ বছরের ২০০ জন ,  ৪১ থেকে ৫০ বছরের ৪২৫ জন , ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮৬৯ জন এবং ষাটের অধিক বয়সের ১,৩৭৪ জন ।

এ পর্যন্ত মৃত্যুবরণকারী পুরুষের সংখ্যা ২,৩৫৮ জন (৭৮. ৬০ শতাংশ) এবং নারী ৬৪২ জন (২১.৪০ শতাংশ) ।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com