বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর থানার চার কর্মকর্তা ও এক কনস্টেবল করোনা ভাইরাস জয় করে কর্মস্থলে যোগদান করেছেন।
করোনা জয়ী পুলিশ সদস্যরা হলেন উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর নয়ন, অপু কুমার ঘোষ, মেহেদী হাসান, জুয়েল মাহমুদ ও কনস্টেবল নিতাই চন্দ্র।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, জুলাই মাসের প্রথম সপ্তাহে করোনার নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্টের প্রেক্ষিতে তারা ১৫-২০ দিন নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ্ হয়েছেন।
গত মঙ্গলবার ওই পাঁচ পুলিশ সদস্যের করোনা ভাইরাস নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।
এ কারণে বুধবার থেকেই তারা কর্মস্থলে যোগদান করেছেন।
তবে সদর থানার এসআই শামীম আহম্মেদ ও দয়াল ব্যানাজি নামের আরও দু’জন করোনায় আক্রান্ত হয়ে নিজ নিজ বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন