বাংলা হেডলাইনস: ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সপ্তাহে অন্তত দুই দিন করোনা সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিন প্রচারের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন।
ওবায়দুল কাদের আজ বুধবার তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক মতবিনিময় সভায় যুক্ত হয়ে এই আহ্বান জানান।
তিনি বলেন না হলে সংক্রমণ বিস্তারে জনমানুষের মাঝে শৈথিল্য দেখা দেওয়ার পাশাপাশি গুজবের ডালপালা বিস্তারের আশংকা থাকে।
গতকাল মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান আগামীকাল থেকে অর্থাৎ আজ বুধবার থেকে আর করোনা উপর নিয়মিত অনলাইন ব্রিফিং হবে না।
তিনি বলেন প্রেস রিলিজের মাধ্যমে সব তথ্য জানানো হবে।