বাংলা হেডলাইনস : সাম্প্রতিক অতিবর্ষণজনিত কারণে সৃষ্ট বন্যায় ৩৩টি জেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য এ পর্যন্ত ১৯ হাজার ৫১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে এবং এ পর্যন্ত ১২ হাজার ৯৪৮ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে ।
বন্যাকবলিত জেলা প্রশাসনসমূহ থেকে ১৭ আগস্ট পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী নগদবরাদ্দ দেয়া হয়েছে চারকোটি ২৭ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে দুইকোটি ৯৪ লাখ টাকা, পিআই ডি’র প্রেস রিলিজে আজ জানানো হয়।
বন্যাকবলিত জেলাসমূহ হচ্ছে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ ।
বন্যাকবলিত উপজেলা সংখ্যা ১৬০টি এবং ইউনিয়ন এক হাজার ১৬টি। পানিবন্দি পরিবার ৭ লাখ ৭৬ হাজার ৩৭৩ টি এবং ক্ষতিগ্রস্ত ৪৯ লাখ ৬০ হাজার ৩০৭ জন।
শিশুখাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে, এক কোটি ৫৪ লাখ টাকা এবং বিতরণ করা হয়েছে এককোটি ৫ লাখ টাকা। গোখাদ্য ক্রয়ের জন্য বরাদ্দ দেয়া হয়েছে তিন কোটি ৩০ লাখ টাকা এবং বিতরণের পরিমাণ দুই কোটি ২০ লাখ টাকা।
শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেয়া হয়েছে একলাখ ৬৮ হাজার এবং বিতরণ করা হয়েছে একলাখ ৪১ হাজার ৮৪২ প্যাকেট ।
এছাড়াও ঢেউটিন বরাদ্দ দেয়া হয়েছে ৪০০ বান্ডিল এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১০০ বান্ডিল, গৃহমন্জুরি বাবদ বরাদ্দ দেয়া হয়েছে ১২ লাখ টাকা এবং বিতরণ করা হয়েছে তিন লাখ টাকা ।
বন্যাকবলিত জেলাসমূহে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে একহাজার ১৭টি। যেখানে আশ্রয় নিয়েছে ২৪ হাজার ১০০ জন । আশ্রয়কেন্দ্রে আনা গবাদিপশুর সংখ্যা ৬২ হাজার ৬৬৭টি।
বন্যাকবলিত জেলাসমূহে মেডিকেল টিম গঠন করা হয়েছে ৮৬৬টি এবং চালু আছে ২৪১টি ।