শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

বগুড়ায় প্যাথলজির রিপোর্টে চিকিৎসকের জাল স্বাক্ষর থাকায় ক্লিনিককে জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ২৫৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় প্যাথলজিস্ট ডা. রওনক জাহান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকলেও ডক্টরস ক্লিনিকের (ইউনিট-২) প্যাথলজির রিপোর্টে তার জাল স্বাক্ষর থাকায়  দুই লাখ টাকা জরিমানা করা হয় ।

এমন অভিযোগে নির্বাহী  ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বুধবার দুপুরে ওই ক্লিনিকে অভিযান চালান।

সত্যতা পাওয়ায় ম্যানেজার সোহেল জামানকে দুই লাখ জরিমানা করেন। অনাদায়ে তাকে এক বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়। তিনি অপরাধ স্বীকার করার পর জরিমানা পরিশোধ করে রেহাই পেয়েছেন।

আদালত সংশ্লিষ্টরা জানান, ডা. রওনক জাহান শহরের ঠনঠনিয়া এলাকায় ডক্টরস ক্লিনিকে (ইউনিট-২) প্যাথলজিষ্ট হিসেবে কর্মরত। গত ১৬ আগস্ট করোনা আক্রান্ত হবার পর তিনি বাড়িতে আইসোলেশনে আছেন। এরপরও ক্লিনিক থেকে দেয়া প্যাথলজিক্যাল রিপোর্টে তার স্বাক্ষর থাকছে।

ভুক্তভোগী কেউ এ ব্যাপারে সিভিল সার্জন কার্যালয়ে অভিযোগ করেন। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অভিযোদের সত্যতা পান।

আদালত ক্লিনিকের ব্যবস্থাপক সোহেল জামানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় দুই লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে তাকে এক বছরে কারাদন্ডাদেশ দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন সাংবাদিকদের জানান, ডা. রওনক জাহানের সাথে কথা বললে তিনি করোনা আক্রান্ত হবার পর প্যাথলজির রিপোর্টে স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেন। ক্লিনিক কর্তৃপক্ষ ডা. রওনক জাহানের স্বাক্ষর জাল করেন।

ক্লিনিকের ব্যবস্থাপক সোহেল জামান দাবি করেন, তারা স্বাক্ষর জাল করেননি; বিষয়টি ডা. রওনক জাহান ভালো বলতে পারবেন। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা রিয়াজ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম নির্ঝর প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com