বাংলা হেডলাইনস: দেশে কোভিড-১৯ থেকে সুস্থতার হার প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ বৃহস্পতিবার করোনা থেকে সুস্থ হয়েছে ৩২৫৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট এক লাখ ৬৮ হাজার ৯৯১ জন।
শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার ৫৮.৬৯ শতাংশ। গতকাল করোনা থেকে সুস্থতার হার ছিল ৫৮.১৪ শতাংশ। গত পরশু মঙ্গলবার করোনা থেকে সুস্থতার হার ছিল ৫৭.৬৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণ করেছে ৪১ জন । আজ সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছে ষাটোর্ধ্ব বয়সের ৩০ জন।
এ পর্যন্ত মোট ৩,৮২২ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৩ শতাংশ।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ৯ জন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৮৬৮ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট দুই লাখ ৮৭ হাজার ৯৫৯ জন।
আজ পরীক্ষা বিবেচনায় করোনাভাইরাস শনাক্তের হার ২০.৪০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ১৪,০৫৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৭ হাজার ৫৫৬ টি।
বয়স বিভাজনে গত ২৪ ঘণ্টায় ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের একজন, ৫১ থেকে ৬০ বছরের আটজন এবং ৬০ বছরের উপরে ত্রিশজন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১৯ জন, খুলনায় ৩ জন, চট্টগ্রামে ৮ জন, রাজশাহীতে ৪ জন, রংপুরে ৫ জন এবং বরিশাল বিভাগে ২ জন ।