সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

শ্যালিকাকে অপহরণ মামলায় ভগ্নিপতির ১৪ বছর সশ্রম কারাদন্ড

  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ২৭৬ দেখা হয়েছে
আদালত আইকন

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ার শিবগঞ্জে প্রাইভেট পড়তে যাবার পথে এসএসসি পরীক্ষার্থী শ্যালিকাকে (১৬) অপহরণ মামলায় ভগ্নিপতি আবদুল কুদ্দুসকে (৩১)  ১৪ বছর সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরো এক বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়।

সোমবার দুপুরে বগুড়ার দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নুর মোহাম্মদ শাহরিয়ার কবির জনাকীর্ণ আদালতে এ রায় দেন।

ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি)  আশেকুর রহমান সুজন ও এজাহার সূত্র জানায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব বাজার এলাকার বুলু সরদারের মেয়েকে পার্শ্ববর্তী নড়াইল গ্রামের নুরু ইসলামের ছেলে আবদুল কুদ্দুস বিয়ে করেন।

বিয়ের পরথেকে তিনি শ্যালিকা এসএসসি পরীক্ষার্থীর প্রতি দুর্বল হয়ে পড়ে। স্ত্রী আট মাসের অন্ত:সত্ত্বা থাকা অবস্থায় কুদ্দুস গত ২০১৫ সালে ৩ জানুয়ারি প্রাইভেট পড়তে যাবার পথে পীরব বাসস্ট্যান্ড থেকে শ্যালিকাকে অপহরণ করে।তাকে প্রথমে ঢাকায় নেয়া হয়। এরপর চট্টগ্রাম ও ময়মনসিংহে রাখা হয়।

 এ ব্যাপারে অপহৃতার বড় ভাই শফিকুল ইসলাম ওই বছরের ৯ জানুয়ারি শিবগঞ্জ থানায় ভগ্নিপতি কুদ্দুসসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।

পুলিশ ৭ ফেব্রুয়ারি ময়মনসিংহ থেকে ভিকটিমকে উদ্ধার ও আসামী ভগ্নিপতি কুদ্দুসকে গ্রেফতার করে।

তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই আবদুল বাশির ২৪ এপ্রিল আদালতে শুধু ভগ্নিপতি কুদ্দুসের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

আসামী আবদুল কুদ্দুস জামিনে ছাড়া পেলেও সোমবার আদালতে হাজির ছিল। আদালত রায় ঘোষণার পর তাকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

আসামী পক্ষে অ্যাডভোকেট তানজিদা খাতুন উপমা মামলা পরিচালনা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com