সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর জেল-জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৩০১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার দুই মাদকসেবীকে ছয় মাস করে কারাদন্ড ও এক হাজার ৬০০ টাকা করে জরিমানা করেছেন।

এছাড়া লাইসেন্স ছাড়া ব্যবসা করায় তিন প্রতিষ্ঠান ও মেয়াদোত্তীর্ন ওষুধ বিক্রি করায় দুই ফার্মেসীকে জরিমানা করা হয়েছে।

বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখার সহকারী কমিশনার জানান, বৃহস্পতিবার পাঁচটি ভ্রাম্যমাণ আদালত ১২টি মামলা পরিচালনা করেছেন। এ সময় ৩১ হাজার ৬০০ জরিমানা করা হয়েছে।

মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে ছয় মাসের জেল ও এক হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। মাদকদ্রব্য সংক্রান্ত টাস্ক ফোর্সের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজার নেতৃত্বে আদালত এ সাজা দেন।

লাইসেন্স ছাড়া রড ও সিমেন্টের ব্যবসা করায় শাজাহানপুরে তিনটি মামলায় তিন প্রতিষ্ঠান থেকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিমুজ্জামান ও পাপিয়া সুলতানার আদালত অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ অনুযায়ী এ জরিমানা করেন।

এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুটি ফার্মেসীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম চৌধুরী ও রোমানা রিয়াজের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী এ অর্থদন্ড প্রদান করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com