শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

মানিকগঞ্জে চার জুয়েলারির জরিমানা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৩০২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জ শহরের স্বর্ণকার পট্টিতে দীর্ঘদিন ধরে চলে আসা স্বর্ণ ক্যারেটে প্রতারণা অবশেষে ক্রেতা সেজে হাতেনাতে ধরলেন ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ক্রেতা সেজে স্বর্ণকার পট্টির পাল জুয়েলার্স, প্রিয়াংকা জুয়েলার্স, রাজধানী জুয়েলার্স ও আহম্মদ জুয়েলার্সে যান।

এ সময় তিনি কয়েকটি ২২ ক্যারেট ও ২১ ক্যারেটের আংটি নিতে চাইলে সঠিক ক্যারেট আছে কিনা প্রশ্ন করলে ওই চারটি জুয়েলার্স তাকে স্বর্ণের গুণমান ও সঠিক ক্যারেটের ব্যাপারে শতভাগ গ্যারান্টি দেন।

পরে নিজের পরিচয় দিয়ে ওই আংটিতে সঠিক ক্যারেটের স্বর্ণ যাচাইয়ের জন্য স্থানীয় স্বর্ণের ক্যারেট পরিমাপক প্রতিষ্ঠান হলমার্কে পাঠান।

পরে ক্যারেট পরিমাপক প্রতিষ্ঠান ভোক্তা অধিকারের ওই কর্মকর্তাকে সব আংটির মান যাচাই করে সঠিক ক্যারেটের স্বর্ণ নেই বলে প্রত্যায়ন করেন।

২২ ক্যারেটের স্বর্ণের আংটিতে গুণগত মান সঠিক থাকলেও ২১ ক্যারেটের সব আংটিতে ১৯ ক্যারেট ছিল।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, নিউ প্রিয়াংকা জুয়েলার্সকে ৭৫ হাজার টাকা, পাল জুয়েলার্সকে ৬০ হাজার টাকা, রাজধানী জুয়েলার্সকে ২০ হাজার টাকা এবং আহম্মেদ জুয়েলার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বৃহস্পতিবার পুটাইল বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে আরাফ মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com