সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামী ও শ্বশুরের মৃত্যুদন্ড

  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৩১১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলের ভুঞাপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী ও শ্বশুরের মৃত্যুদন্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক খালেদা পারভীন আজ সোমবার এ রায় প্রদান করেন।

দন্ডিতরা হলেন ভুঞাপুর উপজেলার অর্জুনা গ্রামের জহিরুল ইসলাম (২৫) ও তার বাবা মজনু মিয়া (৫৫)।

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পিপি নাসিমুল আক্তার নাসিম জানান, জহিরুল ইসলামের সাথে একই উপজেলার কুঠিবয়রা গ্রামের সলিম উদ্দিনের মেয়ে তাসলিমা আক্তারের বিয়ে হয়।

বিয়ের পর থেকে যৌতুকের টাকা দাবি করে তাসলিমার উপর নির্যাতন করা হতো। ২০১৬ সালের ২৭ নভেম্বর যৌতুকের দেড় লাখ টাকা দাবি করে তাসলিমাকে হত্যা করে লাশ যমুনা নদীতে ভাসিয়ে দেয়া হয়।

তিনদিন পর ভুঞাপুরের গোবিন্দাসী ঘাট থেকে তাসলিমার ভাসমান লাশ উদ্ধার করা হয়। পরে তার বাবা বাদী হয়ে একই বছরের ১ ডিসেম্বর থানায় মামলা দায়ের করে।

পুলিশ জহিরুল ইসলাম ও মজনু মিয়াকে গ্রেপ্তার করে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরবর্তীতে তারা জামিনে মুক্ত হয়।

আজ তাদের আদালতে হাজির থাকার কথা থাকলেও তারা উপস্থিত হয়নি। তাদের অনুপস্থিতিতেই রায় প্রদান করা হয়।

বাদীপক্ষের আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পিপি নাসিমুল আক্তার নাসিম।

আসামীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান নাজিব।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com