বাংলা হেডলাইনস : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে খুব দ্রুত ৮ লাখ কোভিড কিটস ও ২টি টেস্টিং ল্যাব প্রদান করবে।’
আজ সচিবালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান এর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী, পিআইডি’র এক প্রেস রিলিজে জানানো হয়।
বৈঠকে দক্ষিণ কোরিয়ার সাথে কোভিড-১৯ মোকাবেলায় উভয় দেশের বাস্তব অভিজ্ঞাতার চিত্রসমূহের তথ্য আদান-প্রদান করা হয়।
দেশে করোনা ভ্যাকসিন আমদানি প্রসঙ্গে ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, ‘দেশে ভ্যাকসিন
আমদানি প্রক্রিয়া চলমান রয়েছে। চায়না কোম্পানি সাইনোভ্যাককে ইতোমধ্যেই দেশে শেষ ধাপের ট্রায়ালে অনুমোদন দেওয়া হয়েছে।
ভারতের সেরাম কোম্পানি কর্তৃক উৎপাদিত অক্সফোর্ড ভ্যাকসিন আনার বিষয়েও আলোচনা চলছে। একই সাথে রাশিয়া সরকারের কাছেও ভ্যাকসিন আমদানির ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে সরকারের ফলপ্রসূ আলোচনাও হয়েছে।
করোনা মোকাবেলায় যে ভ্যাকসিন আগে আসবে সরকার সেটিকে প্রাধান্য দেবে।