বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : করোনায় আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় খাদিজাতুল কোবরা (৪৫) নামের এক পরিবার কল্যাণ সহকারীর মৃত্যু হয়েছে।
খাদিজাতুল কোবরার কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার কল্যাণ সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি কাজিপুর উপজেলা পৌর এলাকায়।
কাজিপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ ভৌমিক এই তথ্য নিশ্চিত করে জানান, করোনা পজিটিভ আসায় পরিবার কল্যাণ সহকারী খাদিজাতুল কোবরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
অবস্থার অনবতি হলে ঢাকায় নেবার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়। পরে রাতেই পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করেন স্বজনরা।