বাংলা হেডলাইনস: দেশে কোভিড-১৯ (করোনা ভাইরাস ডিজিজ) সংক্রমণের হার আজ কম এবং সুস্থতার হার বেশি।
পরীক্ষা বিবেচনায় আজ মঙ্গলবার করোনা শনাক্তের হার ১৫.৯৭ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১৭.৪৬ শতাংশ। গত পরশু ছিল ১৫.৯০ শতাংশ।
শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার ৬৬.১০ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৬৫.৪৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৩২৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট দুই লাখ আট হাজার ১১৭ জন।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ মঙ্গলবার ৩৫ জন মৃত্যুবরণ করেছে। গতকাল ৩৩ জন মৃত্যুবরণ করেছে।
এ পর্যন্ত মোট ৪,৩১৬ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৭ শতাংশ
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১,৯৫০ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট তিন লাখ ১৪ হাজার ৯৪৬ জন।
গত ২৪ ঘণ্টায় ১২,২০৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৪১২ টি।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২১ জন এবং নারী ১৪ জন।
বয়স বিভাজনে গত ২৪ ঘণ্টায় ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের চার জন, ৫১ থেকে ৬০ বছরের এগারো জন এবং ৬০ বছরের উপরে ১৮ জন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রামে ৭ জন, রংপুরে ৪ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ৩ জন, বরিশালে ২ জন, সিলেটে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন ।