মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

বিশুদ্ধ পানি সরবরাহের উদ্যোগ ।। গাজীপুর সিটি ও ভারতীয় কোম্পানির চুক্তি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষে সারফেস ওয়াটার রিটেনশন পন্ড, ট্রিটমেন্ট প্লান্টসহ একটি সমন্বিত পানি সরবরাহ প্রকল্প নির্মাণের জন্য ভারতের ইআইসি ওয়াটার টেকনোলজি কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষে সিটি মেয়র অ্যডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভারতীয় ইআইসি কোম্পানির পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবু যায়েদ মাহমুদ এ চুক্তিতে স্বাক্ষর করেন।

সিটি কর্পোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, ভারতের ওআইএন আয়ন এক্সচেঞ্জ ইন্ডিয়া লিমিটেডের সিনিয়র ম্যানেজার, দেবাসিশ সরকার ও ওয়াই এন ইন্ডিয়া লিমিটেড টেকনিক্যাল এডভাইজার মাসুদুর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সিটি মেয়র জাহাঙ্গীর আলম জানান, ৮ হাজার ৫শ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্প বাস্তবায়িত হলে গাজীপুর সিটি কর্পোরেশনের আটটি জোনের নাগরিকদের মধ্যেই বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হবে। এই প্রকল্পের মাধ্যমে নগরের প্রায় সাড়ে তিন লাখ পরিবারের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ করা যাবে। যত দ্রুত সম্ভব এ প্রকল্পটির কাজ শুরু করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com