শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

শ্যালক হত্যায় ভগ্নিপতিকে মৃত্যুদন্ডাদেশ

  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ৭২০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধিঃ খুলনার তেরখাদা উপজেলায় শ্যালক কালু খাঁ হত্যা মামলায় ভগ্নিপতি আমিনুল খাঁকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালাত। একই সাথে ৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। অনাদায়ে এক বছরের জেল।

রবিবার দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের  বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এনামুল হক।

মামলা সূত্রে জানা গেছে, নিহত কালু খাঁর বোনের সাথে তার স্বামী আমিনুলের মনোমালিন্যের জের ধরে ভাইয়ের বাড়ি উপজেলার কুশলা (চরপাড়া) এলাকায় চলে আসে। পরে স্ত্রীকে ফিরিয়ে নিতে এসে তুমুল ঝগড়া করে আমিনুল খাঁ। এক পর্যায়ে আমিনুল ২০১৭ সালের ৯ আগস্ট  রাত ১১টা ৫৫ মিনিটে বারান্দায় শুয়ে থাকা তার শ্যালক কালু খাঁকে ধারালো কুড়াল দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। নিহত কালু খাঁর স্ত্রী ঠেকাতে আসলে তাকেও কুপিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনায় ১০ আগস্ট নিহতের বড় ছেলে মোঃ আশানুর খাঁ বাদী হয়ে লুৎফার খার ছেলে আমিনুল খাঁর বিরুদ্ধে হত্যা মামলা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com