সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

বাগেরহাটের বহুল আলোচিত মান্নান তালুকদারের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ

  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৭ দেখা হয়েছে
আদালত আইকন

বাংলা হেডলাইনস খুলনা:  বহুল আলোচিত বাগেরহাটের নিউ বসুন্ধারা রিয়েল এষ্টেট লিমিটেডের এমডি আব্দুল মান্নন তালুকদারের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত।  

উমেদার থেকে জমিদার হওয়া মান্নান তালুকদারের ৪টি গাড়ী,  ১০৮টি জমি  ক্রোক করার ও ৩০টি ব্যাংক হিসাব ফ্রিজ আদেশ দিয়েছে সিনিয়ার স্পেশাল জজ আদালত বাগেরহাট। 

আজ বুধবার এই আদেশ হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা দুদকের পিপি  মিলন কুমার ব্যানার্জি ।

এক লাখ টাকা জমা রাখলে মাসে ২৪ শত টাকা লাভ এমন প্রতারনার ফাদ পেতে ৪০ হাজার গ্রাহকের কাছ থেকে ৪ হাজার কোটি টাকা আমনত সংগ্রহ করেছিল এই মান্নন তালূকদার।

এ ব্যাপারে  মিডিয়ায় সংবাদ প্রচার হবার পর বাংলাদেশ ব্যাংক এবং দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করে।

পরবর্তীতে বিষয়টি প্রমানিত হওয়াই মান্নান তালুকদারসহ তার কয়েক সহযোগীর নামে  গত বছর ৩০ মে বাগেরহাট থানায় ১১০ কোটি টাকার মানি লন্ডারিং মামলা করে দুর্নীতি দমন কমিশন। এই মামলায় মান্নান তালুকদার এখন কারাগারে রয়েছে ।

দুদক তদন্ত করে এ বছর ফেব্রুয়ারী মাসেই সম্পত্তির তালিকা করে ক্রোক করার জন্য সিনিয়র স্পেশাল জজ, বাগেরহাট আদালতে আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো: শাওন মিয়া । কিন্তু করোনা কালিন ছুটি ও লক ডাউনে শুনানি অনুষ্টিত হয়নি।

দুদকের আইনজীবী পাবলিক প্রসিকিউটর মিলন কুমার ব্যানার্জি জানান, গত ৩১ আগষ্ট এই ক্রোক আদেশের শুনানি শুরু হয়ে আজ বুধবার এই সিনিয়র স্পেশাল জজ গাজী রহমান এই ক্রোকের আদেশ দেন।

ক্রোক হওয়া তালিকায়  রয়েছে, কোটি টাকা মুল্যর চারটি গাড়ী, বিভিন্ন ব্যাংকে ত্রিশটি হিসাবে থাকা ৬২ লাখ টাকা, ও তার বাড়ী সহ বিল কৃষি জমির ১০৮টি প্লট।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com