বাংলা হেডলাইনস খুলনা: খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
খুলনার পাইকগাছা ও কয়রা থেকে নির্বাচিত সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু নিজেই সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৯ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে