মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ: নাহিদ ইসলাম বোয়িং চুক্তিতে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের কারণ উদঘাটনের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬১ দেখা হয়েছে
ফটো পিআইডি ।

বাংলা হেডলাইনস:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।  বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

আজ রোববার সংসদে সদ্যপ্রয়াত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এবং একাদশ জাতীয় সংসদের সদস্য এডভোকেট সাহারা খাতুন ও ইসরাফিল আলমসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশগ্রহণকালে সংসদ নেতা একথা বলেন।

শেখ হাসিনা বলেন, তিনি নারায়ণগঞ্জের মসজিদে ওই বিস্ফোরণের কারণ উদঘাটনের জন্য মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছে।

নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণের কারণ উদঘাটনে ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত শুরু হয়ে যাওয়ায় খুব শিগগিরই কি কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তা বেরিয়ে আসবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন ।

তিনি আরো বলেন, ‘বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আলামত সংগ্রহ করা হয়েছে।’

সংসদ নেতা শেখ হাসিনা একটি গ্যাসের পাইপলাইনের উপর মসজিদ নির্মাণের অনুমোদন অথবা এমন একটি ছোট জায়গায় ছয়টি এয়ার কন্ডিশনারে বিদ্যুৎ সংযোগের অনুমোদন দেয়ার ক্ষেত্রে কোন অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশ দিয়েছেন।

মসজিদে বিস্ফোরণের ঘটনাকে দুঃখজনক হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার এই ঘটনায় দগ্ধদের উন্নত চিকিৎসা দেয়ার জন্য সম্ভাব্য সব ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে।

এখন পর্যন্ত নারায়ণগঞ্জের ফতুল্লার বায়তুস সালাহ জামে মসজিদে শুক্রবার রাতের ওই বিস্ফোরণে দগ্ধ হয়ে ২৪ জন প্রাণ হারিয়েছেন। এরা গুরুতর দগ্ধ অবস্থায় রাজধানীর শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com