বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ কাঠেরপুল মহল্লায় অভিযান চালিয়ে ফেরদৌস (৪৫) নামে এক ভুয়া চিকিৎসককে অর্ধ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সে একই এলাকার সয়াধানগড়া মহল্লার মজিবুর রহমানের ছেলে। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া চিকিৎসা চালানোর অপরাধে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ এ অর্থ দন্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলের দিকে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া চিকিৎসা চালানোর অপরাধে তাকে আটক করা হয়।
তাৎক্ষনিকভাবে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় তাকে উল্লেখিত টাকা জরিমানা করা হয়। এ সময় ডেপুটি সিভিল সার্জন ডা. সৌমিত্র বসাক উপস্থিত ছিলেন।