বাংলা হেডলাইনস খুলনা : খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ৩৪ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।
যার মধ্যে ২৯ জনই খুলনা জেলা ও মহানগরীর।
খুমেকের পিসিআর ল্যাব থেকে এ তথ্য জানানো হয়।
খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের আরটি-পিসিআর মেশিনে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনার নমুনা ছিলো ১৪৭ টি।
এদের মধ্যে মোট ৩৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ২৯ জন খুলনার।
এছাড়াও খুমেকের ল্যাবে বাগেরহাটের ২, যশোর ২ এবং নড়াইলে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।