মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

গাজীপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুর

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের  কালী মন্দিরের ৪ টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি আলমগীর হোসেন ভূইয়া জানান, বৃহস্পতিবার রাতের যে কোন সময় দুর্বৃত্তরা সিটি করপোরেশনের দক্ষিণ সালনার মিয়াবাড়ি এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের কালীমন্দিরে প্রবেশ করে। এসময় দুর্বৃত্তরা ওই মন্দিরের চারটি প্রতিমার মাথাসহ বিভিন্ন অংশ ভাঙচুর করে পালিয়ে যায়।

ভোরে পূজারীরা মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙচুর অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলা দায়েরসহ অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com