শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত

টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি কারাগারে

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল : টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াছেদুল হক ওরফে তানজীলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এক আওয়ামী লীগ নেত্রীর ছেলের ওপর হামলার অভিযোগে হওয়া মামলায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের থানা পাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, গত ৯ জুলাই শহরের ভিক্টোরিয়া রোডে শহর ছাত্রলীগের সদস্য ফাহিম খান ওরফে দ্বীপ সন্ত্রাসী হামলার শিকার হন। এ ঘটনায় ফাহিম খানের মা শহর আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক শাহিন আরা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। ওই মামলায় মীর ওয়াছেদুলকে প্রধান আসামি করা হয়।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, ফাহিম খানের ওপর হামলার ঘটনার মামলায় ছাত্রলীগ নেতা ওয়াছেদুলকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

টাঙ্গাইল কোর্ট  ইন্সপেক্টর তানভীর আহমেদ জানান, আজ শুক্রবার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সুমন কুমার কর্মকারের আদালতে প্রেরণ করা হলে কোর্ট তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com