সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: আসন্ন চারটি সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকদের মধ্যে রাজধানীতে দলের চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে একাধিক সমর্থক আহত হয়।

আজ শনিবার গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

প্রতক্ষ্যদর্শী ও দলের নেতাকর্মীরা জানায় বিকাল ৪:৩০ টা থেকে ৫:৩০ পর্যন্ত ঢাকা-১৮ আসনের ও ঢাকা-৫ আসনের  মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকদের মধ্যে একে অপরের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় বাঁশ-লাঠি নিয়ে দফায় দফায় ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। সন্ধ্যা ৬ টার দিকে বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ের সামনে উত্তেজনা শিথিল হয়।

ঢাকা-১৮ আসনের মনোনয়ন প্রত্যাশী এম কফিল  উদ্দিন ও এস এম জাহাঙ্গীর হোসেনের সমর্থকদের মধ্যে এবং ঢাকা-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী সালাহউদ্দিন আহমেদ ও নবী উল্লাহ নবীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষ চলাকালে সাক্ষাৎকার বন্ধ ছিল।  

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ হবে ১৭ অক্টোবর।

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনেরে উপ-নির্বাচনের তফসিল কমিশন এখনো ঘোষণা করেনি।

ঢাকা-৫ আসনের জন্য সালাহউদ্দিন আহমেদ, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, নবী উল্লাহ নবী, মো. জুম্মন মিয়া ও আকবর হোসেন নান্টু এবং ঢাকা-১৮ আসনের জন্য এম কফিল  উদ্দিন, এসএম জাহাঙ্গীর হোসেন, ইসমাইল হোসেন, বাহাউদ্দিন সাদী, মোস্তফা জামান সেগুন, মো. আখতার হোসেন,  ইশতিয়াক আজিজ ‍ উলফাত মিলে এই দুই আসনে মোট ১১ জন মনোনয়নপত্র কিনেছেন।

আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫, ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ এবং সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূন্য হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com