সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

উন্নয়নের কথা বলে নদী দখল করা যাবে না : নৌপরিবহন প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী বলেছেন, পাওয়ার প্ল্যান্ট, ইকোনমিক জোন বা অন্য কোন উন্নয়নের কথা বলে নদী দখল করা যাবে না।

তিনি বলেন সরকার নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ করছে। ব্যবসায়িক স্থাপনাকে ঘিরে কেউ নদীর জায়গা দখল করতে চাইলে তা কখনোই গ্রহণযোগ্য হবে না।

প্রতিমন্ত্রী আজ ঢাকা-বরিশাল নৌপথের চাঁদপুরস্থ লক্ষ্মীরচর-আলুরবাজার-ঈশানবালা-হিজলা-উলানিয়া-মিয়ারচর নৌপথ পরিদর্শনকালে এ কথা বলেন, পিআইডি’র এক প্রেস রিলিজে জানানো হয়।

খালিদ মাহ্‌মুদ চৌধুরী বলেন, অতিরিক্ত স্রোত ও পলি জমে যাওয়ার কারণে নদী ভরাট হয়ে বরিশাল রুটের মিয়ারচরেও নৌপথও বন্ধ হয়ে গিয়েছিল; এখন ভোলার ইলিশা দিয়ে ঘুরে বরিশাল যেতে হচ্ছে।

সেই অবস্থায় আলু বাজার থেকে হিজলা হয়ে নৌপথ হয় কিনা সেটা নিয়ে মন্ত্রণালয়ের পক্ষে দু’টি সভা হয়েছে। সভায় সরকার সিদ্ধান্ত নিয়েছে কিভাবে ড্রেজিং করলে নৌ চলাচল করতে পারবে।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-বরিশাল নৌপথের মিয়ারচর, কালীগঞ্জ ও আলু বাজার এই তিন চ্যানেলের কোন নৌ রুটই বাদ দিচ্ছে না সরকার। মিয়ারচরে যে পথটা আছে তা ড্রেজিং করে চালু করা হবে। পাশাপাশি আলুবাজার চ্যানেলটিও চালু রাখা হবে।

তিনি বলেন ঢাকা-বরিশাল নৌপথে বহুমাত্রিক পথ (লিঙ্ক) রাখা হবে। প্রতিবন্ধকতায় অব্যাহত পথ রাখতে বিকল্প পথ ব্যবহার করতে হবে।

খালিদ মাহ্‌মুদ চৌধুরী বলেন, শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল আটদিন বন্ধ ছিলো। কারণ অতিরিক্ত স্রোত ও পলি জমে যাওয়ার কারণে নদী ভরাট হয়ে যাচ্ছে এবং পথগুলো বন্ধ হয়ে যাচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com