শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জ নিজেকে মেয়র প্রার্থী ঘোষণা দিলেন আ’লীগ নেতা আপেল

  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : আসন্ন মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে নিজেকে মেয়র  প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আফম সুলতানুল আজম খান আপেল।

আজ (সোমবার) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলিয়ার রহমান খান। আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি বশির রেজা, সহ-সভাপতি সুকুমার পাল নিমাই, মোহাম্মদ হানিফ, আয়নাল হক প্রমুখ।

আফম সুলতানুল আজম খান আপেল বলেন, মানিকগঞ্জ পৌরবাসী দীর্ঘদিন ধরে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। একারণে মানিকগঞ্জের ৮২টি সামাজিক সংগঠন তাঁকে সমর্থন জানিয়েছেন।

তিনি প্রার্থী হলে পৌরবাসী ভোট দিয়ে তাঁকে বিজয়ী করবেন উল্লেখ করে তিনি বলেন, তাঁকে ছাড়া অন্য কাউকে নৌকা প্রতীক বরাদ্দ দিলে নৌকার নিশ্চিত পরাজয় হবে।

আর নৌকার প্রতীকে তাকে মনোনয়ন দেওয়া হলে বিপুল ভোটে নির্বাচিত হবেন।

তিনি নির্বাচিত হলে, পৌর এলাকার সকল কাঁচা মেঝের টিনের আবাসিক ঘরের পৌরকর মওকুফ করা, ফি ছাড়া রিক্সা ও ভ্যান গাড়ির লাইসেন্স নবায়ন, সাংবাদিকদের জন্য আবাসিক আবাসস্থল হিসেবে ব্যবহারের জন্য জমি বরাদ্দ দেওয়া, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাসহ নাগরিক সুবিধা নিশ্চিত করবেন উল্লেখ করে তিনি ২২-দফা কর্ম পরিকল্পনায় অঙ্গীকার করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com