শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

বেসিক ব্যাংক খুলনা ব্রাঞ্চের ২২ কর্মকর্তা করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা:  বেসিক ব্যাংকের খুলনা ব্রাঞ্চের ২২ কর্মকর্তা করোনায় আক্রান্ত।

ঢাকায় চিকিৎসাধীন আছেন ডিজিএম মাসুদুল আলম। এ অবস্থায় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট এর কাজ আংশিক ভাবে বন্ধ রয়েছে বলছেন ভারপ্রাপ্ত ব্রাঞ্চ ইনচার্জ ও এজিএম আব্দুল্লাহ হান্নান হাওলাদার।

তিনি বলেন, তাদের ২২জন কর্মকর্তা ও কর্মচারী আক্রান্ত হন। এর মধ্যে কয়েকজন সুস্থ্ হয়েছে। এখনও ১৭জন অসুস্থ্ অবস্থায় রয়েছেন। তাদের মধ্যে কয়েকজন দ্বিতীয় নমুনা পরীক্ষার ফলাফলের অপেক্ষায়ও রয়েছে। 

কিন্তু ব্যাংকটিতে এতজন কর্মকর্তা আক্রান্ত হওয়ার পরও সামাজিক  দূরত্ব নিশ্চিত বা স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে তেমন কার্যকর পদক্ষেপ সরোজমিনে দেখা যায়নি।

কয়েকজন গ্রাহক নাম প্রকাশে অনিচ্ছুক জানান, আমরা বিষয়টি জানিই না। আক্রান্তরা প্রত্যেকেই ব্যাংকে কাজ করেছেন এবং অসুস্থ্ হয়েছেন তাদের মাধ্যমে কতজন গ্রাহক আক্রান্ত হয়েছে সেটিরতো হিসাব নাই। 

ব্যাংক কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন কার্যকর পদক্ষেপ নিয়েছে তাও চোখে পড়েনি গ্রাহকদের। তারা বলছেন ডেস্কে লোক না দেখে পাশের জন কে জিজ্ঞাসা করে জেনেছেন যে অসুস্থ্।

কিন্তু করোনা আক্রান্ত তা বলেনি কর্তৃপক্ষ। বা তাদের এখন যারা কাজ করছেন তাদের নমুনা পরীক্ষা হয়েছে কিনা এ বিষয়েও সন্দেহ রয়েছে। অনেকটা আতংকে ব্যাংকে কাজ করছেন তারা। 

এ বিষয়ে খুলনা সিভিল সার্জন সুজাত আহমেদ বলেন, এখন আসলে ব্রাঞ্চ বন্ধ রাখার আইনি কোন ব্যবস্থা নেই। কিন্তু যারা আক্রান্ত হয়েছে তাদের আইসোলেশনে নিতে হবে। তাদের সংস্পর্শে যারা এসেছে তাদের পরীক্ষা করতে হবে। পাশাপাশি ব্রাঞ্চের ভিতরে সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com