বাংলা হেডলাইনস : সরকার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের ও মুক্তির মেয়াদ শর্তসাপেক্ষে আরও ছয় মাসের জন্য বাড়িয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শর্তের মধ্যে রয়েছে, ‘বেগম খালেদা জিয়া ঢাকাস্থ নিজ বাসা থেকে তার চিকিৎসা গ্রহণ করবেন এবং উক্ত সময়ে তিনি দেশের বাইরে গমন করতে পারবেন না।’
এর আগে সরকারের নির্বাহী আদেশে গত ২৫ মার্চ খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়। যার মেয়াদ ২৪ সেপ্টেম্বর শেষ হবে।
তার আগে খালেদা জিয়ার পরিবারের পক্ষে মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়। খালেদা জিয়া এখন গুলশানে তার ভাড়া বাসা ‘ফিরোজায়’ রয়েছেন। সুত্র: বাসস।