শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জ পৌর নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন চাইলেন সুদেব সাহা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৩২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : আগামী পৌর নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন চেয়ে নিজেকে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা।

গতকাল বুধবার মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে মানিকগঞ্জ পৌরসভার দুই বারের ভারপ্রাপ্ত মেয়র সুদেব সাহা বলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্লিন ইমেজের প্রার্থী খুঁজছেন বলেই প্রার্থী হয়েছি। দল মনোনয়ন দিলে সরকারের ব্যাপক উন্নয়ন আর নিজের ইমেজ দিয়ে হারানো নৌকা ফিরিয়ে আনা সম্ভব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক খোরশেদ আলম চৌধুরী লাভলু, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক বাসুদেব সাহা, জেলা কৃষকলীগের সভাপতি মিজানুর রহমান নজরুল, জেলা পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা পুলক ভৌমিক, সদর উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সালাউদ্দিন আহাম্মেদ উজ্জল ও মফিজ উদ্দিন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুদেব সাহা বলেন, তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। জেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিন মেয়াদে মানিকগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রীজের  সভাপতির দায়িত্ব পালন করেছেন।

এছাড়া, মানিকগঞ্জ পৌরসভার দুইবার কাউন্সিলর ও প্যানেল মেয়র এবং চার বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেয়রের দায়িত্ব পালন করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com