মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ: নাহিদ ইসলাম বোয়িং চুক্তিতে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন

পেঁয়াজের মূল্য স্বাভাবিক রাখতে সরকার পদক্ষেপ নিয়েছে

  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : দেশে  চাহিদা মোতাবেক বাজারে পেঁয়াজের মজুত, সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে গত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাণিজ্য মন্ত্রণালয় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।

পদক্ষেপগুলো হলো – পেঁয়াজ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ভারত সরকারের সাথে কুটনীতিক মাধ্যমে জরুরিভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য পররাষ্ট্র সচিবকে পত্র প্রেরণ করা হয়েছে।

আমদানিকৃত পেঁয়াজ স্থলবন্দর হতে দ্রুততম সময়ে ছাড় করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এনবিআর-এর চেয়ারম্যান এবং বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে পত্র প্রেরণ করা হয়েছে।

আগামী মার্চ, ২০২১ পর্যন্ত পেঁয়াজের ওপর ৫% আমদানি শুল্ক আপাতত প্রত্যাহারের আহ্বান জানিয়ে এনবিআর- এর চেয়ারম্যানকে পুনরায় পত্র প্রেরণ করা হয়েছে।

পেঁয়াজের বিষয়ে দ্রুত সঙ্গনিরোধ সনদ ইস্যু করার জন্য কৃষি মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সার্বিক পরিস্থিতি মনিটরিং জোরদার করেছে।

দেশের পেঁয়াজ উৎপাদনকারী জেলা (ফরিদপুর, পাবনা, রাজবাড়ী, রাজশাহী, নওগাঁ, চাপাইনবাবগঞ্জ, নাটোর)-সহ সকল জেলার জেলা প্রশাসকগণকে সরবরাহের ক্ষেত্রে যাতে কোনো ধরনের সমস্যা না থাকে সে বিষয়ে মনিটরিং জোরদার করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

এছাড়া, পরিস্থিতি পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের ৩ জন যুগ্ম সচিবকে উল্লিখিত জেলায় প্রেরণ করা হয়েছে। এছাড়াও প্রতিটি বন্দরে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

মন্ত্রিপরিষদ সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকগণের নিকট বাজার মনিটরিং জোরদার করতে পত্র প্রেরণ করেছেন।

পেঁয়াজ আমদানিকারকদের এলসি খোলা-সহ সার্বিক সহযোগিতা প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পত্র প্রেরণ করা হয়েছে, পিআইডি’র এক প্রেস রিলিজে আজ  জানানো হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com