বাংলা হেডলাইনস: দেশে কোভিড-১৯ (করোনা ভাইরাস ডিজিজ) এ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ বৃহস্পতিবার ২৮ জন ব্যক্তি মৃত্যুবরণ করেছে।
এই নিয়ে এপর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫,০৭২ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।
করোনায় আক্রান্ত হয়ে গতকাল ৩৭ জন এবং গত পরশু ২৮ জন মৃত্যুবরণ করেছে ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২,১৩৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট দুই লাখ ৬৫ হাজার ৯২ জন।
শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার ৭৪.৫৯ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৭৪.৩১ শতাংশ এবং গত পরশু ছিল ৭৪.০৫ শতাংশ ।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রসাশন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১,৫৪০ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট তিন লাখ ৫৫ হাজার ৩৮৪ জন।
গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯০০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৮ লাখ ৭৫ হাজার ৫৩৭ টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১১.৯৪ শতাংশ। গতকাল করোনা শনাক্তের হার ছিল ১১.৭৭ শতাংশ এবং গত পরশু ছিল ১০.৯৯ শতাংশ ।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২১ জন এবং নারী ৭ জন।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের তিনজন, ৫১ থেকে ৬০ বছরের ছয়জন এবং ৬০ বছরের উপরে সতেরো জন মৃত্যুবরণ করেছে ।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে ৬ জন, খুলনায় ২ জন, রাজশাহীতে ১ জন, সিলেটে ১ জন এবং রংপুর বিভাগে ১ জন ।