সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৭ অক্টোবর পর্যন্ত আকামার মেয়াদ বৃদ্ধি : পররাষ্ট্র মন্ত্রণালয়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : দীর্ঘ দিন বন্ধ থাকার পর সরকারের আন্তরিক প্রচেষ্টায় প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবে পুনরায় কাজে যোগদানের সুযোগ পেয়েছেন। 

বাংলাদেশে অবস্থানরত সৌদি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে তাদের ভিসা ঢাকার সৌদি দূতাবাসের মাধ্যমে প্রদান করতে সৌদি কর্তৃপক্ষ সম্মত হয়েছে।

সৌদি দূতাবাস হতে আগামী রোববার এ সেবা কার্যক্রম শুরু হবে, পিআইডি’র এক প্রেস রিলিজে আজ জানানো হয়।

এছাড়া আকামা বা কাজের অনুমতি চালুর মেয়াদ চলতি আরবি মাসের শেষ দিন ১৭ অক্টোবর পর্যন্ত বৈধ থাকবে। সৌদি আরবে গমনের জন্য সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমান টিকেট ইস্যু করবে।

ভিসা সংগ্রহের সময় ঢাকাস্থ সৌদি দূতাবাসে অথবা টিকেট সংগ্রহের সময় সৌদি এয়ারলাইন্স বা বাংলাদেশ বিমানের সম্মুখে কোন ধরনের বিশৃঙ্খলা না করে শৃঙ্খলাবদ্ধ হয়ে টিকেট ক্রয় ও ভিসার আবেদন জমা দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সকলকে অনুরোধ করেছে।

এছাড়া বাংলাদেশে অবস্থানরত সৌদি প্রবাসী বাংলাদেশিদের কোন প্ররোচনায় বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com