মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ: নাহিদ ইসলাম বোয়িং চুক্তিতে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন

প্রতিটি উপজেলাকে শতভাগ ভাতার আওতায় আনা হবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো: আশরাফ আলী খান খসরু বলেছেন, পর্যায়ক্রমে প্রতিটি উপজেলাকে শতভাগ ভাতার আওতায় আনা হবে ।

তিনি বলেন করোনা মহামারি শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবিদের পাশাপাশি সাধারণ মানুষকেও পেনশন দেওয়া হবে। করোনার জন্য সেটি থমকে গেছে।

কিন্তু এর পরিবর্তে তিনি (প্রধানমন্ত্রী) দেশের ১১২ টি উপজেলার শতভাগ বয়ষ্ক, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের ভাতা কর্মসূচির আওতায় এনেছেন।

প্রতিমন্ত্রী আজ রাজধানীতে একটি হারবাল কোম্পানির আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধে নিম, নিসিন্দা, কাঁচা হলুদ ও ঘৃতকুমারীর কার্যকারিতা শীর্ষক আলোচনা সভা ও বিক্রয় প্রতিনিধিদের রিকগনিশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন, পিআইডি’র এক প্রেস রিলিজে জানানো হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com