বাংলা হেডলাইনস: দেশে কোভিড-১৯ (করোনা ভাইরাস ডিজিজ) এ আক্রান্ত হয়ে আজ মৃত্যু, আক্রান্ত কম এবং সুস্থতা বেশি।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে ২৬ জন মৃত্যুবরণ করেছে যা গতকালের চেয়ে কম। গতকাল সোমবার করোনায় ৩২ জন মৃত্যুবরণ করে।
এই নিয়ে এপর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫,২১৯ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার গতকালের চেয়ে কম ১১.৫৬ শতাংশ। গতকাল করোনা শনাক্তের হার ছিল ১১.৮০ এবং গত পরশু ছিল ১১.৯৩ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১,৬২৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট দুই লাখ ৭৩ হাজার ৬৯৮ জন।
শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার ৭৫.৬০ শতাংশ । গতকাল সুস্থতার হার ছিল ৭৫.৪৬ শতাংশ এবং গত পরশু সুস্থতার হার ছিল ৭৫.৩১ শতাংশ ।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রসাশন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৪৮৮ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট তিন লাখ ৬২ হাজার ৪৩ জন।
গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৬৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৩৪ হাজার ২৫১ টি।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২১ জন এবং নারী ৫ জন।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরেরে মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের দুইজন, ৫১ থেকে ৬০ বছরের পাঁচ জন এবং ৬০ বছরের উপরে সতেরো জন মৃত্যুবরণ করেছে ।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রামে ৫ জন, খুলনায় ২ জন, সিলেটে ২ জন এবং রাজশাহী বিভাগে ১ জন ।