মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

কুড়িগ্রামে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কুড়িগ্রামের রৌমারীতে লাইলী বেগম (৪৫) নামে এক গৃহবধূকে হত্যার দায়ে আব্দুস ছাত্তার নামে একজনকে জেলা জজ কোর্ট  মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে।   

আজ মঙ্গলবার  দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মো: আব্দুল মান্নান এই রায় দেন। এ মামলায় অপর ৬ আসামীকে অব্যাহতি দিয়েছে আদালত।

মামলার বিবরণে জানা যায়, কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের বাইমমারী গ্রামে ক্রয় সূত্রে ৫৮শতক জমি ১৮বছর ধরে মালিকানা ভোগ করে আসছিলেন ওই গ্রামের মৃত: বন্দে আলী দেওয়ানীর পূত্র সামছুল হক (৫৫)।

২০১০ সালের ৮ নভেম্বর প্রতিবেশী মৃত বাহেজ হাজীর পূত্র আব্দুস ছালাম (৬০) জমির মালিকানা দাবি করে সাথে লোকজনকে নিয়ে এসে পাকা ধান কেটে নিয়ে যায়।

এসময় শ্যালো মেশিন নিতে গেলে সামছুল হকের স্ত্রী লাইলী বেগম বাঁধা দিতে গেলে আসামী মৃত: হাজি লতিফ আমিনের পূত্র আব্দুস ছাত্তার সাবল দিয়ে তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই সে লুটিয়ে পরে।

আশপাশের লোকজন তাকে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার ১০ মিনিট পরেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহতের স্বামী সামছুল হক রৌমারী থানায় ১৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর আদালত আসামী আব্দুস ছাত্তারকে মৃত্যুদন্ডের আদেশ এবং অপর ৬ আসামীকে অব্যাহতির আদেশ প্রদান করেন।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্রাহাম লিংকন ও আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো: আমির আলী।

রাস্ট্র পক্ষে মামলা পরিচালনাকারী ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন জানান, আমরা রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তষ্ট।

এই রায় সমাজের জন্য অনেক কার্যকরী হবে। অপরাধীরা এ ধরণের ঘৃণ্য অপরাধ থেকে বিরত থাকবে।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com