বাংলা হেডলাইনস: দেশে কোভিড-১৯ (করোনা ভাইরাস ডিজিজ) এ আক্রান্ত হয়ে আজ আক্রান্ত বেশি তবে মৃত্যু কম ।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে ২১ জন মৃত্যুবরণ করেছে । গতকাল ৩২ জন মৃত্যুবরণ করেছে এবং গত পরশু করোনায় ২৬ জন মৃত্যুবরণ করে।
এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫,২৭২ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার গতকালের চেয়ে আজ বেশি ১৩.২০ শতাংশ। গতকাল করোনা শনাক্তের হার ছিল ১০.৭১ শতাংশ । গত পরশু ছিল ১১.৫৬ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১,৫৯১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট দুই লাখ ৭৭ হাজার ৭৮ জন।
শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার ৭৫.৯১ শতাংশ । গতকাল সুস্থতার হার ছিল ৭৫.৭৯ শতাংশ এবং গত পরশু ছিল ৭৫.৬০ শতাংশ ।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রসাশন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৫০৮ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট তিন লাখ ৬৪ হাজার ৯৮৭ জন।
গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪২০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৫৯ হাজার ৭৫ টি।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ১৬ জন এবং নারী ৫ জন।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৪১ থেকে ৫০ বছরের একজন, ৫১ থেকে ৬০ বছরের ছয় জন এবং ৬০ বছরের উপরে চৌদ্দ জন মৃত্যুবরণ করেছে ।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১১ জন, রাজশাহীতে ৫ জন চট্টগ্রামে ৩ জন এবং রংপুর বিভাগে ২ জন ।