সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

টাঙ্গাইলে ইলিশ মাছ ধরায় ভুয়া সাংবাদিকসহ ১৯ জনের কারাদন্ড

  • আপডেট টাইম : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ৭৯৬ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের যমুনা নদী থেকে ইলিশ মাছ ধরার অপরাধে ১৯ জনকে ১০দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের ১০দিন করে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। ইলিশ মাছ কিনতে আসা এ সময় এটিএন বাংলা ও বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার হিসেবে পরিচয়দানকারী হুমায়ুন কবির নামের একজন ভুয়া সাংবাদিককেও আটক করে জেল হাজতে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তার বাড়ি গাজীপুর জেলায়। রোববার রাতে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী, কাকুয়া ও হুগড়া ইউনিয়ন এলাকায় যমুনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভ্রাম্যামাণ আদালত প‌রিচালনা ক‌রেন সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীরন কুমার সাহা।

এ ব্যাপারে সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদী‌তে জে‌লেরা ইলিশ মাছ ধর‌ছিল। এ সময় অ‌ভিযান চালিয়ে ভুয়া সাংবাদিকসহ ১৯ জন‌কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করাদ- দিয়ে জেলহাতে পাঠানো হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com