মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ: নাহিদ ইসলাম বোয়িং চুক্তিতে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন

নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে ছিল।। শেখ হাসিনা

  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৩০৬ দেখা হয়েছে
ফটো পিআইডি ।

বাংলা হেডলাইনস: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তাঁর দলের নেতাকর্মীরা করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে ছিল।

আজ সকালে গণভবনে স্বাস্থ্যবিধি মেনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় সভায় সভাপতিত্ব করার সময় সূচনা বক্তব্যে শেখ হাসিনা এই কথা বলেন।

প্রধানমন্ত্রী  বলেন ‘প্রত্যেক নেতাকর্মী নিজের জীবনের ঝুঁকি নিয়ে এলাকা এলাকায় অর্থাৎ জেলা , উপজেলায়, ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের নেতাকর্মীরা কিন্তু এই দুর্যোগে মানুষের পাশে ছিল’।

তিনি বলেন একমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বলেই মানুষ এই সহযোগিতাটা পেয়েছে। এখানে যদি অন্য কেউ থাকতো কত যে মানুষ মারা যেত কত যে দুরবাস্থা মানুষের হতো তা ভাষায় প্রকাশ করা যায় না।

সাংগঠনিক বিষয়ে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বলেন যাতায়াত না করলেও সাংগঠনিক কার্যক্রমগুলি অব্যাহত রাখতে হবে ।

তিনি বলেন বিভিন্ন জায়গায় হয়তো সম্মেলন হয়েছে কিন্তু করোনার কারণে কমিটি করতে পারিনি বা খোঁজও নিতে পারিনি বা যেতেও পারিনি । আমার মনে হয় এখন একটা সময় আস্তে আস্তে আমরা সেগুলো কাজ করতে পারবো।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com