মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

সিরাজগঞ্জে পাওয়ার ক্লাবের ১০ আইপিএল জুয়াড়িকে কারাদন্ড

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৩০৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের এনায়েতপুরের পাওয়ার ক্লাবের ১০ আইপিএল জুয়াড়িকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এ কারাদণ্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলো- এনায়েতপুর থানার গোপরেখী গ্রামের মো: গাজী শেখের ছেলে মো: ফজল হক (২৭) , আঃ পাষানের ছেলে নুর ইসলাম (২৪), মোহাম্মদ আলীর ছেলে মো: ইয়াসিন (২৫), মো: মোতালেব শেখের ছেলে মো: ইমরান (১৯), মো: মজিবর শেখের ছেলে মোঃ হোসেন আলী (৩১), আজুগড়া গ্রামের মো: হাসমত আলীর ছেলে মো: শুকুর আলী (২২), মো: নুরুল ইসলামের মো: সোহেল (২২), এনায়েতপুর গ্রামের ফটিক শেখের ছেলে মো: ইমদাদুল (১৯), মৃত আ: রহমানের ছেলে মো: ইউসুফ (২৬), মাধবপুর গ্রামের গণেশপালের ছেলে অমর পাল (৩৫)।

র‌্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে এ সময় তাদের  গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৮ হাজার ২৫৭ টাকা, ৮টি মোবাইল, ১২টি সিম, ১টি ওয়ালটন টিভি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের উক্ত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের উল্লেখিত কারাদণ্ডাদেশ দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com